ফেড কাপে ভারতের নেতৃত্বে সানিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৪ মার্চ ২০১৫

সানিয়া মির্জা নেতৃত্ব দিচ্ছেন আসন্ন ফেড কাপে চার সদস্যের ভারতীয় দলকে। এই দলে আরও থাকছেন অঙ্কিতা রায়না, প্রার্থনা থোম্ব্রে, নাতাশা পালহা ও রিশিকা সুনকারা৷ রিজার্ভে থাকছে নিধি চিলুমুলা ও করমন কৌর৷

হায়দরাবাদের স্যাপ টেনিস কমপ্লেক্সের হার্ড কোর্টে এপ্রিল ১৪ থেকে ১৮ পর্যন্ত ফেড কাপের গ্রুপ-টু’র (এশিয়া/ওসেনিয়া) প্রতিযোগিতা চলবে৷ অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) নির্বাচক কমিটির চেয়ারম্যান এসপি মিশ্র সানিয়াদের দল বেছে নিয়েছেন৷

টুর্নামেন্টের শুরুর আগে সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিতে দশ দিনের প্রস্তুতি সারবেন সানিয়ারা৷ তিনটি পোলে তিনটি করে দল এই টুর্নামেন্টে অংশ নেবেন৷ রবিন রাউন্ড ফর্ম্যাটেই খেলা হবে৷

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।