সেমির লড়াইয়ে প্রথমে লড়বে শ্রীলংকা-দ. আফ্রিকা
আইসিসি বিশ্বকাপ ২০১৫ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে রোববার। সেমিতে ওঠার লক্ষে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে ১৮ মার্চ বুধবার থেকে। এবারে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলংকা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় নকআউট পর্বের এ খেলা শুরু হবে সিডনিতে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ১৯ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
তৃতীয় ম্যাচে ২০ মার্চ পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এদিন সকাল সাড়ে ৯টায় অ্যাডিলিডে ম্যাচটি শুরু হবে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জয় লাভ করলে কোয়ার্টার ফাইনালে কে কার বিপক্ষে খেলবে সেটি চূড়ান্ত হয়।
এএইচ/আরআই