স্ত্রীকে নিয়ে এবার গ্রীসে গেলেন মনোজ তিওয়ারি
প্রত্যেক বছরই ছুটি কাটাতে বিদেশে যান মনোজ তিওয়ারি। গিয়ে ফটোশ্যুট করেন। পরবর্তীতে সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন। এবারও করলেন সেটাই। আগের বছর ছুটি কাটাতে গিয়েছিলেন মালদ্বীপ। আর এবার স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গেছে গ্রীসে।
গ্রিসে গিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়িয়েছেন মনোজ। আনন্দেই ছুটির সময়টা কাটিয়েছেন ভারতীয় ক্রিকেটার। সেখানে স্ত্রীকে নিয়ে ফটোশ্যুট করেছেন। পরে সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছেন এই ভারতীয় তারকা।
প্রসঙ্গত, মনোজ তিওয়ারির স্ত্রী সুস্মিতা রায়। ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের মধ্যে মনোজের পত্নীই নাকি সবচেয়ে সুন্দর মানা হয়। সুস্মিতা তার সুঠাম দেহ ও সৌন্দর্য্যের জন্য সোশাল মিডিয়া ও যুব সমাজে বেশ জনপ্রিয়! ২০১৩ সালের ১৮ জুলাই বিবাহ বন্ধনে আবন্ধ হন মনোজ-সুস্মিতা।
এনইউ/জেআইএম