ধোনির সেই ব্যাটের দাম কোটি টাকা
২৮ বছর পর গত বিশ্বকাপে ছক্কা হাঁকিয়েই দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির সেই ছক্কা হাঁকিনো ব্যাট গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিল, তার কারণ একটাই। এক লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছিল ধোনির বিশ্বকাপ জেতানো সেই ব্যাটটি। বর্তমানে এই ব্যাটটির বাজারদাম এক কোটি টাকার কাছাকাছি।
সেই ব্যাটটি কিনেছিলেন আরকে গ্লোবাল নামক একটি ফাইনান্সিয়াল ব্রোকিং ফার্মের সিইও অমিত ভাগচন্দকা। আপাতত অমিত ধোনির ব্যাটটি সাধারণকে দেখবার জন্য সুযোগ করে দিয়েছেন।
অমিত মনে করছেন এবারও ভারত বিশ্বকাপ পাবে। ধোনির ব্যাটে যদি আবারও ভারতের জয় আসে তাহলে তিনি এবারও ধোনির ব্যাটটি কিনবেন।
ধোনির ব্যাটটি সংগ্রহে রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন ফাইনান্সিয়াল ব্রোকিং ফার্মের সিইও অমিত ভাগচন্দকা।
আরএস