পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক নাসির


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৯ এপ্রিল ২০১৫

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে আগামী ১৫ এপ্রিল বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান। এ ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব থাকবেন নাসির হোসেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েস ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসা পেসার আল-আমিন হোসেনও উপেক্ষিত। তবে বিসিবি একাদশে আছেন তিনজনই।  দলে আছেন সদ্য জাতীয় হলে ডাক পাওয়া রনি তালুকদারও।
 
দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও সাব্বির রহমান এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার আবুল হাসানকে নিয়ে দলটা বেশ শক্তিশালী। অ্যাকশন শুধরে বল করার অধিকার ফিরে পাওয়া অফস্পিনার সোহাগ গাজীকেও রাখা হয়েছে বিসিবি একাদশে।

তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

বিসিবি একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান, মুক্তার আলী ও মোহাম্মদ শহীদ।

এমআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।