গম্ভীরকে নিয়ে যুবরাজের রসিকতা
কলকাতা-মুম্বাই ম্যাচ দিয়ে বুধবার মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। ইডেনের প্রথম ম্যাচে চার-ছক্কা ছাড়াও আরও একটি মনে রাখার মতো ঘটনা ঘটেছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে নাইট রাইডার্স। দলের অধিনায়ক গৌতম গম্ভীর পুরনো সতীর্থ বিনয় কুমারের বল মোকাবিলা করতে গিয়ে নিজের ব্যাটটাই ভেঙ্গে ফেললেন।
এতে অবশ্য খেলায় কোনো প্রভাব পড়েনি। ড্রেসিংরুম থেকে অন্য একটি ব্যাট আনিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জেতালেন গম্ভীর।
কিন্তু এই ঘটনার রেশ দেখা গেল টুইটারের। ব্যাট ভাঙ্গা নিয়ে গম্ভীরের সাথে রসিকতায় মাতলেন সতীর্থ যুবরাজ সিং। দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান যুবরাজের রসিকতা- এবার ব্যাটটা গম্ভীরের মাপের হল!
এমআর/বিএ/আরআই