চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ এপ্রিল ২০১৫

সানরাইজ হায়াদ্রাবাদকে ৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের আসরে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিলো আইপিএল এর সবচেয়ে সফল দল চেন্নাই।

এর আগে ম্যাককালামের শতকের উপর ভর করে ২০৯ রান সংগ্রহ করেছে চেন্নাই সুপার কিং। সানরাইজ হায়াদ্রাবাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী দুই ব্যাটসম্যান ম্যাককালাম আর স্মিথ ৭৫ রানের উড়ন্ত সূচনা এনে দেন। ২৭ রান করে স্মিথ রান আউট হন।

এরপর  রায়নাকে সাথে নিয়ে ৬০ আর অধিনায়ক ধোনির সাথে ৬৫ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের সাথে সাথে তুলে নেন এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি। ১০০ রান করে অপরাজিত থাকেন ম্যাককালাম।

এছাড়া রায়না ১৪ আর ধোনি ৫৩ রান করে আউট হন। সানরাইজ হায়াদ্রাবাদের পক্ষে বোল্ট নেন ১ উইকেট।

চেন্নাইয়ের দেওয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৪ রানে শেষ হয়  সানরাইজ হায়াদ্রাবাদের ইনিংস। হায়াদ্রাবাদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। চেন্নাইয়ের পক্ষে মোহিত শর্মা আর ব্রাভো নেন ২ টি করে উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন ম্যাককালাম।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।