গণসংবর্ধনায় রুবেলের সাথে হ্যাপি!


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১১ এপ্রিল ২০১৫

বিসিবির আয়োজনে শনিবার দুপুর আড়াইটায় মানিক মিয়া এভিনিউতে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা টাইগারদের গণসংবর্ধনা শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে একে একে মঞ্চে উঠে আসেন খেলোয়াড়,কোচ,টিম ম্যানেজমেন্ট ও বিসিবির কর্মকর্তাবৃন্দ।

আতাহার আলী খান একজন করে খেলোয়াড়কে ডেকে মঞ্চে আনেন। এক পর্যায়ে তিনি রুবেল হোসেনের নাম ঘোষণা করেন সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শক-সমর্থকরা হ্যাপি হ্যাপি বলে স্লোগান দিতে থাকেন। এখানেই শেষ নয়,রুবেল যখন মঞ্চের সামনে ও ডান-বাম পাশের দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিভাদনের জবাব দিতে আসেন তখনও দর্শকরা হ্যাপি হ্যাপি বলে স্লোগান দিয়েছেন।

দর্শকদের দেওয়া এমন স্লোগান শুনে হাসছিলেন রুবেল। তার হাসির কোণে লুকিয়ে ছিল খানিকটা লজ্জাও। লজ্জা মিশ্রিত রুবেলের হাসি যেন দর্শকদের উৎসাহ যুগিয়েছে আরো বেশি বেশি হ্যাপির নামে স্লোগান দিতে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।