আইপিএল থেকে ছিটকে গেলেন শামি


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৬ এপ্রিল ২০১৫

হাঁটুর ইনজুরিতে আইপিএল থেকেই ছিটকে গেলেন দিল্লি ডেয়ারডেভিলসের নির্ভরযোগ্য ফাস্ট বোলার মোহাম্মদ শামি। এর ফলে চলতি আইপিএলে বড় ধাক্কা খেল দিল্লি।

চোটের জন্য তিনি প্রথম তিনটি ম্যাচ খেলা সম্ভব হয়নি মোহাম্মদ শামির। তাঁর চোটের ওপর নজর রাখছিলেন ডাক্তাররা। জানা গেছে দু’মাসের জন্য বিশ্রামে যেতে হবে তাকে।

সাম্প্রতিক ফর্মের বিচারে ভারতীয় দলে বোলিং বিভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শামি। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ভারতের মধ্যে সফলতম বোলার ছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ১৭টি উইকেট নিয়েছিলেন এই ফাস্ট বোলার।

এরফলে তাঁকে নিয়ে যথেষ্ট আশা ও স্বপ্ন ছিল দিল্লি টিমের। এখন শামি ছিটকে যাওয়ায় সেই আশায় যে বড় ধাক্কা লাগল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। চলতি আইপিএলে তিন ম্যাচ খেলে বুধবার প্রথম জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।