স্টেডিয়ামে পৌঁছেছে পাকিস্তান দল


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে গ্রিন লাইনের একটি গাড়িতে করে পাকিস্তান ক্রিকেট দল শেরেবাংলা স্টেডিয়াম পৌঁছায়।

প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এমআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।