স্টেডিয়ামে বাংলাদেশ দল
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার দুপুর ১২টা ২০ মিনিটে গ্রিন লাইনের একটি গাড়িতে করে বাংলাদেশ দল শেরেবাংলা স্টেডিয়াম পৌঁছায়।
রোববার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সফরকারীদের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লজ্জাজনক হারের পর একাদশে কমপক্ষে দুটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট দল।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এমআর/বিএ/পিআর