ফুরফুরে মেজাজে টাইগাররা, চাপে পাকিস্তান
রোববার যেন ফুরফুরে মেজাজেই মাঠে বাংলাদেশের টাইগাররা। থাকবেই তো। ১৬ বছরের অপেক্ষার জয় ঘরে এনেছে শুক্রবার। যে মাঠে সেই ইতিহাস রচনা, সেই মাঠেই রোববার আবার বড় প্রত্যাশা নিয়ে নামছেন তারা।
মাঠে প্রবেশকালে এবং খেলা শুরুর ঠিক আগ মুহুর্তেও অনুশীলনে টাইগারদের ফুরফুরে মেজাজ চোখে পড়ে জাগোনিউজের সংবাদ কর্মীদের চোখে।
অন্যদিকে, মাঠে প্রবেশকালে বেশ চাপের ছায়া দেখা গেল পাকিস্তান দলের খেলোয়াড়দের মাঝে। চাপ তো থাকবেই। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। যা নিয়ে নিজের দেশের মানুষের কাছে প্রশ্নে পড়তে হয়েছে নিশ্চয়ই।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/বিএ/এমএস