টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
রোববার বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের পরিবর্তে এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গত ম্যাচের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। সকাল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।
সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/এমআর/বিএ/এমএস