ফিল্ডিংয়ে টাইগাররা


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী পাকিস্তান। রোববার বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়েছে। গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের পরিবর্তে এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

এ দিকে সিরিজের প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। সকাল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।

সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান ও শিমুল রহমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সাদ নাইম, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাদ আলী।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/এমআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।