আজ আরও প্রাণবন্ত দর্শকরা
আজ মাঠের ক্রিকেটপ্রেমী দর্শকরাও যেন অধিক প্রাণবন্ত। তারাও টাইগারদের বিজয় আনন্দে ভেসে যেন দ্বিতীয় দিনের খেলা দেখতে এসেছে। রোববার দুপুর ১২টার পর থেকে একে একে দর্শনার্থীরা মাঠে প্রবেশ করতে থাকে।
সবশেষ সোয়া দুটা পর্যন্ত গ্যালারি পূর্ণ না হলেও ক্রিকেটপ্রেমী দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতোই। বিশেষ করে, তরুণ আর তরুণী ক্রিকেটপ্রেমীরা নানা ভাবেই তাদের উপস্থিতির জানান দিচ্ছেন।
তারা অপেক্ষায় রয়েছেন, টাইগাররা ভালো কিছু উপহার দিবেন, আর সেটি নিয়ে ঘরে ফিরবেন।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সাদ নাইম, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাদ আলী।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/এমআর/বিএ/পিআর