ফিল্ডিং দিয়েই অন্য রকম লড়াইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ এপ্রিল ২০১৫

টসে জিতে ব্যাটিং করছে পাকিস্তান। যেন গত পরশু টাইগারদের সিদ্ধান্তে হাটতে চাইছে। তবে ফিল্ডিং দিয়েই অন্য রকম লড়াই করতে চাচ্ছে বাংলাদেশ। শেষ খরব পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ২ ইউকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

শুক্রবার ব্যাটিং এবং ফিল্ডিং দুই অংশেই ভালো করেছিল টাইগাররা। তাই আজ ফিল্ডিং দিয়ে দূর্ধান্ত শুরু করছে টাইগাররা। যেহেতু ফুরফুরে মেজাজে রয়েছে তারা, টাই বোলিং এবং ফিল্ডিং আজ মাঠের ক্রিকেট প্রেমী দর্শকরাও যেন অধিক প্রাণবন্ত। তারাও টাইগারদের বিজয় আনন্দে ভেসে যেন দ্বিতীয় দিনের খেলা দেখতে এসেছে।

রোববার ১২টার পর থেকে একে একে দর্শনার্থীরা মাঠে প্রবেশ করতে থাকে। সবশেষ সোয়া দুটা পর্যন্ত গ্যালারি পরিপূর্ণ না হলেও ক্রিকেট প্রেমী দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতোই। বিশেষ করে, তরুণ আর তরুণী ক্রিকেট প্রেমীরা নানা ভাবেই তাদের উপস্থিতির জানান দিচ্ছেন। তারা অপেক্ষায় রয়েছেন, টাইগাররা ভালো কিছু উপহার দিবেন, আর সেটি নিয়ে ঘরে ফিরবেন।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।