মাঠে রুবেল, গ্যালারিতে হ্যাপি!
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিং করছে টাইগাররা। ফিল্ডিংয়ে রয়েছে রুবেল হোসেনও। রুবেলকে দেখেই ক্রিকেটপ্রেমী দর্শকরা গ্যালারি থেকে হ্যাপি হ্যাপি বলে চিৎকার করে উঠছে। যেন মাঠে রুবেল, গ্যালারিতে হ্যাপি।
এদিকে, ফিল্ডিং দিয়েই সফরকারী পাকিস্তানকে চাপে ফেলতে চাইছে তারা। ইতোমধ্যে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন দুই ব্যাটসম্যানকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সাদ নাইম, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাদ আলী।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
এসএ/বিএ/আরআই