তামিমকে নিয়ে বেসামাল পাকিরা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৫
ফাইল ফটো

তামিমকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তানের বোলাররা। যেন পুরনো যৌবনের সেই তামিম। তাকে রুখবে কিভাবে। তাইতো ৩১ বলে ৫০ রান তুলতে কোন বেগই পেতে হয়নি তাকে।

এর আগে গত পরশু (শুক্রবার) সমালোচকদের জবাব দিয়ে দীর্ঘ দিন পর শতক করেন তামিম। একই সঙ্গে ব্যক্তিগত রান দাড়ায় সর্বোচ্চ চূড়ায়।

এদিকে ফিল্ডিং এবং বোলিং এ ভালো করার পর ব্যাট হাতেও পাকিস্তানকে শাসন করছে টাইগাররা। যেন ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকে ম্যাচে জয় পেলেও সিরিজ নিশ্চিত হবে টাইগারেদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।