নাফিসকে ছাড়িয়ে গেলেন তামিম


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শাহরিয়ার নাফিসকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল। এর আগে তিন ম্যাচ সিরিজে নাফিসের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০৪ রান।

রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে এ কৃতিত্ব দেখান তামিম ইকবাল। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে শতক করেন তামিম। ১৩৫ বলে ১৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।