সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে ক্রিকেটারের মৃত্যু
ক্রিকেট মাঠে আবার এক মৃত্যু দেখলো ক্রিকেট বিশ্ব। এবার সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে মারা গেলেন ইস্টবেঙ্গল ক্রিকেটার অঙ্কিত কেশরি।
শুক্রবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিনিয়র নক আউট কোয়ার্টার ফাইনালে ভবানিপুর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন সময়ে ঘটে দুর্ঘটনাটি। ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ খেলোয়াড় সৌরভের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠে লুটিয়ে পড়েন অঙ্কিত। সৌরভের হাঁটু সজোরে গিয়ে লাগে অঙ্কিতের মাথার পিছনে। রক্তাক্ত হয়ে জ্ঞান হারান অঙ্কিত। পড়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন অঙ্কিত। কিন্তু আচমকাই আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়ার সফর শুরুর ঠিক আগে মাঠে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ। টিম অ্যাবটের বাউন্সার তাঁর ঘাড়ের কাছে লেগে আঘাত পেয়েছিলেন হিউজ। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হার মানেন তিনি। হিউজের মর্মান্তিক মৃত্যুর দুঃসহ স্মৃতি ফিরে এল অঙ্কিতের ঘটনায়।
এমআর/পিআর