হোয়াইটওয়াশ করলে পয়েন্ট বাড়বে বাংলাদেশের


প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ এপ্রিল ২০১৫

আসন্ন সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে পয়েন্ট ও রেটিংয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তবে রাঙ্কিংয়ে অবস্থার কোন পরিবর্তন হবে না টাইগারদের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলে বাংলাদেশের রেটিং ৭৯ থেকে বেড়ে হবে ৮১। তবে এ সিরিজ ৩-০ তে হারলে রাঙ্কিংয়ে পাকিস্তান একধাপ পিছিয়ে নেমে যাবে আটে।

টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফিরা। আর সিরিজ শুরুর আগে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিলো ৩০৩৪, বর্তমানে তা ৩১৭৮। আর তৃতীয় ম্যাচ জিতলে পয়েন্ট বেড়ে হবে ৩৩২১। অন্যদিকে, তিন ম্যাচের একটিতেও জয় না পেলে রাঙ্কিংয়ের সপ্তম স্থান হারাবে পাকিস্তান।

সেক্ষেত্রে, ওয়েস্ট ইন্ডিজ একধাপ এগিয়ে উঠে যাবে সাতে। আর পাকিস্তানের চেয়ে ১১ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে বাংলাদেশ থাকবে রাঙ্কিংয়ের নবম স্থানে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।