দ্বিতীয় সন্তানের অপেক্ষায় মেসি


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

আবারও বাবা হতে যাচ্ছেন লিওনেল মেসি। আর্জন্টিনা ও বার্সেলোনার এই স্ট্রাইকার নিজেই এই সু-সংবাদ জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিওনেল মেসি ছেলে থিয়াগো ও স্ত্রীর একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট শিশু থিয়াগো তার মায়ের পেটে চুমো খাচ্ছে। সেই ছবি মেসি ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, ‘তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম জানাতে তর সইছে না। আমরা তোমাকে ভালোবাসি, থিয়াগো, আমি ও তোমার মা।’

২০১২ সালের নভেম্বরে লিওনেল মেসির স্ত্রী আন্তনেলা রোকোজ্জর কোল জুড়ে আসে তাদের প্রথম সন্তান থিয়াগো।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।