বাদল রায়কে দেখতে হাসপাতালে সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৭ জুন ২০১৭

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সাবেক ফুটবলার বাদল রায়কে দেখতে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে তিনি অসুস্থ বাদল রায় দেখতে হাসপাতালে যান।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিকিৎসাধীন বাদল রায়ের সার্বিক খোঁজ-খবর নেন এবং তার রোগমুক্তি কামনা করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলার বাদল রায়। সোমবার দিবাগত রাতে নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এমইউএইচ/এমআরএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।