ড্রাইভিংয়ে নিষিদ্ধ মারিও বালোতেল্লি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৬ মে ২০১৫

নিয়ম ভেঙে ঘণ্টায় ১০৯ মাইল বেগে গাড়ি চালানোর অপরাধে ২৮ দিন গাড়ি চালাতে পারবেন না ইতালিয়ান ফুটবল তারকা মারিও বালোতেল্লি। গাড়ি চালানোর বিষয়ে তার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডনের একটি আদালাত।
 
গত বছর ডিসেম্বরের ৩ তারিখে নিয়ম ভেঙে ঘণ্টায় ১০৯ মাইল বেগে গাড়ি চালাতে গিয়ে টারবক আইল্যান্ডে পুলিশের কাছে ধরা পড়েন তিনি। সেই ঘটনার বিচারের ধারাবাহিকতায় বালোতেল্লিকে গাড়ি চালানোর বিষয়ে নিষিদ্ধ করা হলো।

২৮ দিনের জন্য ড্রাইভিং সিটে বসার নিষেদ্ধাজ্ঞাসহ ৮০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে তার বিরুদ্ধে।

এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।