রোম মাস্টার্সের ফাইনালে সানিয়া জুটি


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৬ মে ২০১৫

রোম মাস্টার্সে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি তাদের সর্বশেষ বাঁধা ক্যারোলিন গার্সিয়া ও ক্যাটারিন সৃবোতনিককে হারিয়ে ফাইনালের রাস্তা নিশ্চিত করেছে। শনিবার সানিয়ারা টুর্নামেন্টের চতুর্থ বাছাই ক্যারোলিন গার্সিয়া ও ক্যাটারিন সৃবোতনিককে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন।

এদিন সানিয়াদের পক্ষে ফল ৬-২,৭-৬(৫)। শুক্রবার কোয়ার্টার ফাইনালে জার্মান-স্প্যানিশ জুটি জর্জেস ও সোলারকে স্ট্রেট সেটে হারিয়ে (৬-৪,৬-৩) সেমিফাইনালের রাস্তা পাকা করেছিলেন তারা।  

হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি মাস্টার্স ও ফ্যামিলি সার্কল কাপ ট্রফি-সহ টানা তিনটি টুর্নামেন্টেই জয়ের পতাকা উড়িয়েছিলেন সানিয়া।

এদিকে রোম মাস্টার্সের হাত ধরেই জয়ের ট্র্যাকে ফেরার চেষ্টা করছেন সানিয়া-হিঙ্গিস। সানিয়ারা এই টুর্নামেন্টে জিতবেন বলেই আশা করছে টেনিস বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় ফাইনালে সানিয়ারা শেষ হাসি হাসেন কি-না?  

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।