টসে হেরে ফিল্ডিংয়ে কলকাতা


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৬ মে ২০১৫

মুম্বাইয়ের ব্র্যাবন স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা রাইড রাইডার্স (কেকেআর)। প্লে-অফে পৌঁছাতে হলে রাজস্থানকে ম্যাচ জিততেই হবে আর কেকেআর না জিতলে অন্য দলগুলোর সমীরকণের দিকে তাকিয়ে থাকতে হবে।

আজকের খেলায় সুনীল নারিনের পরিবর্তে কেকেআরের জার্সি গায়ে নামছেন আজহার মেহমুদ। দলকে সমর্থন দেয়ার জন্য ওয়াংখেড়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্র্যাবোনে ছেলে অ্যাব্রামকে নিয়ে পৌঁছেছেন  কেকেআর মালিক শাহরুখ খান।

কলকাতা নাইট রাইডার্স দল : গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, মনীষ পাণ্ডে, আজহার মেহমুদ, সূর্যকুমার যাদব, পীয়ূস চাওলা, উমেশ যাদব ও মর্নি মর্কেল।

রাজস্থান রয়্যালস দল : অজিঙ্ক রাহানে, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, কে নায়ার, ডি হুডা, সঞ্জু স্যামসন, জেমস ফকনার, স্টুয়ার্ট বিনি, ক্রিস মরিশ, ডি কুলকর্নি ও বিএস সারান ।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।