টেস্টে মুশফিকই অধিনায়ক : পাপন


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৬ মে ২০১৫

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে বড় ব্যবধানে হারে সমালোচনার মুখে পড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে ব্যাটিংয়ে না নামায় তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিককে আপাতত পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম নিজে চাইলে উইকেট কিপিং অথবা অধিনায়কত্বের যে কোনো একটি ছাড়তে পারেন-- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, মুশফিকের ব্যাটিংটা আমাদের কাছে বড়, তাকেই সিদ্ধান্ত নিতে হবে- তিনি কোনটা ছাড়বেন। এখনও পর্যন্ত মুশফিকের বদলে কাউকে আমরা চিন্তা করিনি।

এ সময়, জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পাতানো নিয়ে অভিযোগ ওঠায়, রোববার এ জন্য তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান বিসিবি সভাপতি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।