কোপা আমেরিকা : আর্জেন্টিনা দল ঘোষণা
কোপা আমেরিকাকে সামনে রেখে বড় কোন চমক ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে দুবারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ মার্টিনোর এই দলে ঠাই হয় নি মিডফিল্ডার মেক্সি রদ্রিগেজ ও এনজো পেরেজের। তবে দলে আছেন জুভেন্তাসের গোল মেশিন কার্লোস তেভেজ।
এছাড়া ব্রাজিল বিশ্বকাপের বেশির ভাগ খেলোয়াড়রা আছেন মার্টিনোর পছন্দের দলে। বরাবরের মতো আক্রমণ ভাগকে প্রাধান্য দিয়েছে আলবিসেলেস্তেরা। প্রাথমিক দল থেকে ৭ জনকে ছাটাই করে দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসি নেতৃত্বে আক্রমণ ভাগে আরো আছেন সার্জিও অ্যাগুরো, গঞ্জেলো হিগুয়েন, লাভেজ্জি ও কার্লোস তেভেজ। মিড ফিল্ডে মাচেরেনো, ডি মারিয়া, লামেলা ছাড়াও আছেন জাভিয়ের পাস্তেরো। রক্ষণ ভাগে জাবেলাতা, মার্কোস রোহো ও ওটামেন্ডি। আর গোল বার সামলাবেন অভিজ্ঞ সার্জিও রোমেরো।
১১ জুন চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৪তম আসরে। আর গ্রুপ `বি` তে মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে,প্যারাগুয়ে ও জামাইকা। ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এমআর/আরআই