আবারো ফিফা প্রেসিডেন্ট সেই সেপ ব্লাটার!


প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৯ মে ২০১৫

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবল প্রধানের দায়িত্ব পালন করে আসছেন স্যাপ ব্লাটার। সাম্প্রতিক সময়ে ফিফা কর্মকর্তাদের দুর্নীতি কেলেঙ্কারী এবং সভাপতি নির্বাচন দৌঁড়ে আরব ধনকুবেরদের দৌড়াত্ম বেড়ে যাওয়ায় ৬৫তম ফিফা সভাপতি নির্বাচনের আশাটা যেনো একদমই ক্ষীণ হয়ে এসেছিলো বর্তমান সভাপতির।

সবাই ধরেই নিয়েছিলেন এবার বুঝি পরিবর্তন আসে ফিফার দায়িত্বে। তবে শেষ বেলায় নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রিন্স আলি বিন হুসাইন নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শেষ হাসিটা হাসলেন ‘বুড়ো’ ব্লাটারই। এই সুবাদে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার ৬৫তম সভাপতি নির্বাচনে এ নিয়ে ৫ম বারের মতো নির্বাচিত হলেন সেপ ব্লাটার।

উল্লেখ্য, নির্বাচনে ফিফার তালিকাভুক্ত ২০৯টি দেশের মধ্যে ১৩৩টি দেশ ব্লাটারকে এবং ৭৩টি দেশ প্রিন্স আলিকে ভোট দেয়। ফিফার নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী এক তৃতীয়াংশ ভোট না পেলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই আবার দ্বিতীয় ভোট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। কিন্তু তার আগেই প্রার্থী প্রিন্স আলি তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সেপ ব্লাটার বিজয়ী হয়।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।