ঝড় থামালো জকোভিচ-মারেকে


প্রকাশিত: ০৩:০২ এএম, ০৬ জুন ২০১৫

ফরাসি ওপেনের ফাইনালে উঠার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ ও বৃটিশ তারকা অ্যান্ডি মারে। প্রথম দুই সেটে মারেকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে একক আধিপত্যের ইঙ্গিত দেন সার্বিয়ান তারকা জকোভিচ। তবে পরের সেটে দুর্দান্তভাবে ঘুরে দাড়ান বৃটিশ তারকা। তৃতীয় সেটে ৭-৫ ব্যবধানে জয় পান তিনি। তবে কেউ কাউকে ছাড় না দেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত থামতে ঝড়ের কারণে।

কেননা খেলার মাঝে হঠাৎ করেই আঘাত হানে প্রকৃতি। প্রবল বাতাস, বৈরি আবহাওয়া ও ঝড়ের কারণে ম্যাচ অফিসিয়ালরা খেলা স্থগিত করারর সিদ্ধান্ত নেন।

ঝড়ের কারণে ম্যাচ স্থগিত হওয়ায় রোববার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ম্যাচের বাকি অংশটুকু অনুষ্ঠিত হবে বলে ফরাসি ওপেন কর্তৃপক্ষ সিদ্ধান্ত  নেয়।

২০১২ ও ২০১৪ সালের ফরাসি ওপেনের ফাইনালিস্ট নোভাক জকোভিচ মারের বিপক্ষে ২৬ বারের সাক্ষাতে ১৮-৮ ব্যবধানে এগিয়ে রয়েছেন। এছাড়া সর্বশেষ সাত ম্যাচেই জকোভিচের কাছে টানা হার নিয়ে মাঠ ছাড়েন বৃটিশ  তারকা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।