রিয়াল তারকাকে ছাড়াই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৫ মে ২০২৬

দুইবারের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্সআপ ফ্রান্স ফিফা বিশ্বকাপের পর ২৬ সদসের দল ঘোষণা করেছে। কোনো চমক ছাড়াই বলা যায় স্কোয়াড তৈরি করা হয়েছে।

আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দিদিয়ের দেশম। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপ জিতেছিল দলটি। সবশেষ আসরেও কোচ ছিলেন দেশম।

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দলটির অধিনায়কের ভূমিকায় থাকতে পারেন। দলে আছেন ব্যালন ডি'অর জয়ী ওসমান দেম্বেলে।

অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার এন'গোলো কান্তে এবং ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। যারা কিনা আগে একবার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন।

২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়া অ্যান্তেনিও গ্রিজম্যান নিজের সিদ্ধান্ত বদল না করায় তাকে ছাড়াই স্কোয়াড তৈরি করা হয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে দলে রাখা হয়নি।

বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।