উইকেট দেখে হতাশ টাইগার শিবির
সিরিজের একমাত্র টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আর এ টেস্টে কোনভাবেই হারতে চায় না বাংলাদেশ। তাই নিজেদের শক্তিশালী দিক ব্যাটিংকে মাথায় রেখে ব্যাটিংবান্ধব ফ্ল্যাট উইকেট চাওয়া ছিলো টাইগার কোচ ও অধিনায়কের। কিন্তু উইকেট দেখে হতাশ টাইগার শিবির।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, প্রথম দুই দিন এই উইকেট থেকে সুবিধা পাবে ব্যাটসম্যানরা। তৃতীয় দিন থেকে স্পিন খেলা কঠিন হয়ে যাবে। তবে উইকেট নিয়ে সবচেয়ে বড় বিস্ময় উপহার দিয়েছেন টাইগার কোচ চন্দিকা হাথুরাসিংহে। ফতুল্লার উইকেট নির্বাচনে নাকী কোন ভূমিকাই ছিলো না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রথম উইকেট নির্বাচনে আমাদের কোন হাত নেই। কি আর করা। তারপরও কীভাবে বিশ উইকেট নেয়া যাবে, সেই চিন্তাই করছি। তবে উইকেট যেমনই হোক, জেতাই একমাত্র লক্ষ্য বাংলাদেশের। এবার টেস্ট জিততে শুরু করতে চান কোচ। ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। সেটা মাথায় রেখেই হয়তো উইকেট নিয়ে চিন্তিত টাইগার অধিনায়ক ও কোচ।
এমআর/আরআই/এসআরজে