রোনাল্ডোকে নিয়ে তথ্যচিত্র
রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক বছরের জীবনী নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। নির্মাতাদের দাবি অনুযায়ী, বিশ্বের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনের একটি বছর চিত্রায়িত হবে এই তথ্যচিত্র। ছবিটি বড় পর্দায় দেখানো হলে সাবেক ম্যানইউ তারকার জীবনের অনেক অজানা ঘটনা জানতে পারবে দর্শকরা।
মূলত ছবিটিতে ২০১৪-১৫ মৌসুমে রোনাল্ডোর সাফল্য ও ব্যর্থতা তুলে ধরা হবে। এ মৌসুমে তিনি তৃতীয়বার ব্যালন ডিঅর জেতেন এবং তার ফর্ম নিুমুখী হয়। যার দরুণ মেসি তাকে ছাপিয়ে যান।
মেসির জাদুকরি নৈপুণ্যে বার্সেলোনা ত্রিমুকুট জয়ের মধ্যদিয়ে একটি দুর্দান্ত মৌসুম শেষ করে। তবে তথ্যচিত্রে রোনাল্ডোর ব্যক্তিগত জীবন তুলে আনা হবে কিনা তা বলা হয়নি। গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা সংবাদের শিরোনাম হন বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায়।
এসকেডি/এমএস