বার্সার সাথে আলভেসের নতুন চুক্তি


প্রকাশিত: ০৫:৫২ এএম, ১০ জুন ২০১৫

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সাথে আবারো দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেন আলভেস। নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত বার্সাতেই থাকবেন আলভেস। তবে ভালো পারফরম্যান্স করতে পারলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়াতে পারবে।

এবারের মৌসুম শেষে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রেড ডেভিলনা দানি আলভেসকে দলে টানতে চাইলেও, অষ্টম বছরের মতো কাতালান শিবিরেই রয়ে গেলেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার।

২০০৮ সালে স্পেনের সেভিয়া ক্লাব থেকে বার্সায় যোগ দেয়ার পর ৩৪৩ টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার । আর বার্সেলোনার ঘরে লা লিগা, চ্যাম্পিয়ানস লিগ, স্প্যানিশ কাপসহ ১৯টি শিরোপা এনে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।