নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবালো ইংল্যান্ড
এজবাস্টনের প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ২১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের ১-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী শুক্রবার ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ৪০৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৩৯১ রান সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের। এই দিন জো রুট, জস বাটলারের সেঞ্চুরিতে নিজেদের নতুন রেকর্ড গড়ে ইংলিশরা।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাসন রয়ের উইকেট হারায় তারা। এরপর জো রুট ১০৪ রান, বাটলার ১১৭ ও রশিদ ৫৬ রানে নিউজিল্যান্ডের লক্ষ দাঁড়ায় ৪০৯রান।
সপ্তম উইকেট জুটিতে ১৭৭ রান তুলে ২০০১ সালে হারারেতে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও হিথ স্ট্রিকের গড়া ১৩০ রানের জুটির রেকর্ড ভাঙেন বাটলার ও রশিদ। বাটলার ১৩টি চার ও ৫টি ছক্কায় ১২৯ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার পান। ৪০৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। স্টিভেন ফিন ও রশিদের বিধ্বংসী বোলিংয়ে আত্মসমর্পণ করে সফরকারী দলটি।
নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রস টেইলর। ৬৯ রানের ইনিংসের পাশাপাশি রশিদ বল হাতেও ৫৫ রানে চার উইকেট নেন। ইংল্যান্ডের ফিন ৩৫ রানে চার উইকেট নেন। আগামী শুক্রবার ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
আরটি/এমএস