টেস্টে লিটনের অভিষেক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও টেস্ট খেলার স্বপ্নটি অধরা থেকে গিয়েছিল তার। অবশেষে ফতুল্লার মাঠে প্রতীক্ষার অবসান ঘটলো এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। বাংলাদেশের ৭৭ তম টেস্ট ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে পথচলা শুরু হল লিটনের।
বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে অভিষেক হলেও এখনো টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে লিটনের সুযোগ মেলেনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচের ৩৭ ইনিংসে ব্যাট করে ৫৩.৪১ গড়ে ১,৯২৩ রান সংগ্রহ করেছেন লিটন। ৯টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ছয়টি সেঞ্চুরি রয়েছে তার।
এমআর/এমএস