বার্সেলোনাতেই থাকছেন এনরিক
অনিশ্চয়তা কাটিয়ে আগামী মৌসুমের জন্য বার্সেলোনার সাথে আবারো চুক্তিবদ্ধ হলেন স্প্যানিশ কোচ লুই এনরিক। চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০১৭ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি।
ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিও-এর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বার্সেলোনায় এনরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান হলো।
এবারের মৌসুমে তার তত্ত্বাবধানে লা লিগ, কোপা দেল রে আর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পাশাপাশি ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় ট্রেবল জয়ের উল্লাস করছে বার্সেলোনা। আর তাই এতো সহজে ট্রেবল জয়ী এই কোচকে হাতছাড়া করছে না কাতালানরা।
এমআর/আরআইপি