আইসিসির `হল অব ফেমে` ওয়েস


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১২ জুন ২০১৫

চতুর্থ ক্রিকেটার হিসেবে এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) `হল অব ফেমে` জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ওয়েস হল। তার আগে এ বছর বেটি উইলসন, অনিল কুম্বলে ও মার্টিন ক্রোউকে এই সম্মানে ভূষিত করেছে সংস্থা।

এ সম্পর্কে ৭৭ বছর বয়সী ওয়েস বলেন, এই সম্মানে ভূষিত হয়ে গর্বিত আমি। এ জন্য আইসিসিকে ধন্যবাদ। ওয়েস্ট ইন্ডিজের ১৮তম ক্রিকেটার হিসেবে এই সম্মানে সম্মানিত হলেন ওয়েস।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ৪৮টি টেস্ট খেলে ১৯২টি উইকেট নিয়েছেন ওয়েস।  ওয়ানডেতে না খেললেও ১৭০টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে শিকার করেছেন ৫৪৬টি উইকেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।