অনুশীলনে ব্যস্ত টাইগাররা


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৬ জুন ২০১৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সকালে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর বিকেলে ধোনির নেতৃত্বে অনুশীলন করার কথা আছে ভারতের।

এদিন মিরপুরে ওয়ামআপ শেষে ইনডোরে তামিম, সাকিব, মুশফিক ও লিটনরা পর্যায়ক্রমে ব্যাটিং অনুশীলন করে। আর রুবেল-তাসকিনরা মনোযোগী ছিলেন গতি ছুটাতে।

তবে, আলাদা করেই এদিন বোলিং ছন্দে দেখা গেছে অধিনায়ক মাশরাফিকে। দীর্ঘ সময় নেটে বোলিংয়ে নিজেকে প্রস্তুত করেন টাইগার দলপতি।
বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।