মুশফিকের ব্যাটে ৪০০ ছাড়ালো বাংলাদেশের লিড

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৮ মে ২০২৬

মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিতে বাংলাদেশের লিড পেরিয়ে গেছে ৪০০ রান। সিলেট টেস্টে নিশ্চিতভাবেই চালকের আসনে আছে স্বাগতিকরা। পাকিস্তানের বোলারদের দেখেশুনে খেলে এতদূর এসেছে বাংলাদেশের ব্যাটাররা।

তৃতীয় দিন নাজমুল হোসেন শান্ত ১৫ রানে বিদায় নিলেও লিটন দাসের সঙ্গে ১২৩ রানের জুটি গড়ে চাপ সামাল দেন মুশফিকুর রহিম। ৬৯ রানে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন বিদায় নিলেও মুশফিক ঠিকই সেঞ্চুরি করেছেন। বাড়িয়ে নিয়েছেন দলের লিডও।

বোলার তাইজুলের সঙ্গে গড়েন ৭২ রানের জুটি। দলীয় ৩৪৯ রানে তাইজুলের বিদায়ে পতন হয় ৭ উইকেটের। মুশফিক অপরাজিত আছেন ১২৪ রানে ১১ চার ও এক ছক্কায়।

৯৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৩ আর লিড ৪০৯ রান।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।