চা-বিরতি
সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক, লিড ছাড়ালো ৩৫০
দ্বিতীয় সেশনও নিজেদের দখলে রাখলো বাংলাদেশ। এখন পর্যন্ত বোর্ডে রান ৬ উইকেটে ৩০৭ আর লিড জমা হয়েছে ৩৫৩ রান। ৯০ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
সিলেটে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ১০৪ রান যোগ হলো স্বাগতিকদের বোর্ডে। হারিয়েছে ২ উইকেট।
৬৯ রান করে হাসান আলীর বলে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস।
লিটনের পর ব্যাটিংয়ে নামা মিরাজ ১৯ রানের বেশি করতে পারেননি। খুররম শাহজাদের চতুর্থ শিকার হয়ে বোল্ড হয়েছেন দলীয় ২৭২ রানে। তাতে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস গড়েন ১২৩ রানের দারুণ জুটি।
দুইশ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে।
এদিকে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।
আইএন