সোনারগাঁও হোটেল পছন্দ নয় ধোনিদের


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৬ জুন ২০১৫

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে টেস্ট সিরিজ শেষ হওয়ায় বিশ্রামে রয়েছে টিম ইন্ডিয়া। তবে তাদের থাকার জায়গা রাজধানীর সোনারগাঁও হোটেল নিয়ে অভিযোগ তুলেছেন ধোনিরা। খবর- এবিপি আনন্দের।


প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ সফরে ঢাকার যে হোটেলে (সোনারগাঁও হোটেল) টিম ইন্ডিয়ার আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, তা পছন্দ নয় দলের সদস্যদের। জানা গেছে- ওই হোটেলে ক্রিকেটারদের পছন্দের খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। নিজেদের পছন্দ মতো খাবার চেয়েও পাচ্ছেন না তারা। তাছাড়া এই মুহূর্তে যে হোটেলে টিম ইন্ডিয়া রয়েছে, সেখানে তাদের নিজেদের বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে। টিমের সদস্যদের দাবি, তারা হোটেলের বাইরেও বেরোতে পারছেন না। পরিস্থিতি নিয়ে বিরক্ত ভারতীয় দল ও ক্রিকেট বোর্ডও।

এই কারণে ঢাকার ওই (সোনারগাঁও হোটেল) হোটেলটি ছেড়ে ‘গুলশান’ নামের অন্য একটি হোটেলে চলে যেতে চাইছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট পুরো বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে জানিয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

এমআর/আরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।