ইনজুরি নিয়েই মাঠে নামবেন মাশরাফি
হাতে ব্যান্ডেজ নিয়েই সোমবার অনুশীলন করলেন টাইগার অধিনায়ক মাশরাফি। তবে দীর্ঘ সময় নেটে বোলিং করলেও ব্যাটিং অনুশীলন করতে পারছেন না। কারণ হাতের তালুর ক্ষত এখনও পুরোপুরি সারেনি। এখনও ব্যাট ধরতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
তাহলে কি ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না মাশরাফি? না, ব্যাপারটা তা নয়। মাশরাফি দৃঢ়প্রতিজ্ঞ, মাঠে নামবেনই। আর একটু আধটু সমস্যা হলেই বা কি? দেশের প্রয়োজনে সে তো ব্যাপারই না।
গত ৪ জুন মিরপুরে নিজ বাসা থেকে রিকশায় শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। দুর্ঘটনায় তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়। এ ছাড়াও ছড়ে যায় বাঁ হাতের তালুর উল্টোদিকে আর হাঁটুতে।
এমআর/আরআই