মুস্তাফিজকে ধোনির ধাক্কা নিয়ে যা বললেন তসলিমা


প্রকাশিত: ০৪:০২ পিএম, ২০ জুন ২০১৫

বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচে স্বাগতিকদের কাছে ৭৯ রানের হারের পরে অনেকটাই দিশেহারা ভারত। এরই মধ্যে আবার বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সব মিলিয়ে অনেকটা অস্বস্তিতেই পড়েছে দলটি।

এ নিয়ে বাংলাদেশ-ভারত দুদেশেই সমালোচনা ঝড় বয়ে যায় ধোনির বিরুদ্ধে। তবে এ ঘটনায় ধোনির দোষটাই যে বেশি তা জানিয়ে দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।  

ওই ঘটনার পর নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছিলেন তসলিমা নাসরিন। জাগো নিউজের পাঠকদের উদ্দেশে স্ট্যাটাসটি তুলে ধরা হলো...

`ধোনি এখন পৃখিবীর ২৫ জন ধনী খেলোয়ারদের মধ্যে একজন। তার সারা বছরের মোট রোজগার ৩ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার! ধোনি যখন মুস্তাফিজুরকে কনুইএর গুঁতো দিচ্ছিল, গুঁতোটা কি তার টাকার গরমে দিচ্ছিল?`

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।