আজও বৃষ্টি হতে পারে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এদিকে আবহাওয়ার পূর্বভাস জানান দিচ্ছে আজও বৃষ্টি হবে মিরপুরে।
রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকালে আকাশ মেঘলা থাকবে। সকাল ৯টায় কড়া রোদ থাকলেও ১২টা থেকে ৬টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দিনে ৫ মিলিমিটার ও রাতে ৬ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এখন দেখার বিষয় আবহাওয়ার পূর্বাভাস সত্যি হয় কিনা। নাকি পূর্বাভাসকে মিথ্যে প্রমাণ করে নিরবিচ্ছিন্নাভাবে দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হয়।
এর আগে, বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকার ভারতের বোলারদের তুলোধুনো করছিলেন। বৃষ্টি এসে বাংলাদেশের রান বন্যা থামিয়ে দিয়েছিল। বৃষ্টি বিঘ্নিত ওয়ানডেতেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ রানের ব্যবধানে। এরপর শুক্রবার ও শনিবার আকাশে মেঘ জমলেও সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়েনি। কাজেই আজকে বৃষ্টির সম্ভাবনাটি একটু বেশি।
এসকেডি/এআরএস/এমএস