শুরুতেই রোহিতকে ফেরালেন মুস্তাফিজ


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২১ জুন ২০১৫

শুরুতেই রোহিতকে নাসিরের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরালেন মুস্তাফিজ। প্রথম ওয়ানডেতে এই মুস্তাফিজ ৫০ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন।মুস্তাফিজুরের করা ইনিংসের দ্বিতীয় বলেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন নাসির হোসেন। প্রথম ওভার শেষে রোহিতের উইকেট হারিয়ে ৩ রান করে ভারত।

এর আগে মিরপুর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ওয়ানডে হারের ধাক্কায় একাদশে ৩টি পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। আজিঙ্কা রাহানে, মোহিত শর্মা আর উমেশ যাদবের পরিবর্তে দলে এসেছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধবল কুলকার্নি।

অন্যদিকে বাংলাদেশ ধরে রেখেছে উইনিং কম্বিনেশন। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ জিতবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।

আরটি/এমআর/বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।