ব্যাট বিক্রি করবেন সাকিব


প্রকাশিত: ১০:১১ এএম, ২১ জুন ২০১৫

নিজের ব্যবহৃত ক্রিকেট ব্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  আসছে ঈদে সাকিব তার ব্যবহৃত ক্রিকেট ব্যাট বিক্রি করবেন বলে জানা গেছে।

এ সম্পর্কে সাকিব তার ফেসবুকে লিখেছেন, ‘ভারত সিরিজের জন্যে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই এর জন্যে আমার কাছে কিছু এক্সট্রা ক্রিকেট ব্যাট ছিল। এই ঈদে আমি এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, যার বিক্রিত অর্থ জাগো ফাউন্ডেশনে চলে যাবে সুবিধা-বঞ্চিত শিশুদের জন্যে।`

ব্যাটটি বিক্রয় করার জন্য বিক্রয়ডটকমে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এছাড়া গরীব শিশুদের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমআর/আরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।