ভারত শিবিরে দ্বিতীয় আঘাত


প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ জুন ২০১৫

মুস্তাফিজের পর এবার আঘাত হানলেন নাসির। এর আগে নিয়েছিলেন দুর্দান্ত ক্যাচ এবার এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলিকে।

এর আগে শেখর ধাওয়ান এবং বিরাট কোহলির ব্যাটে শুরুর ধাক্কা সামলে নিয়েছিল ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন মুস্তাফিজুর। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন নাসির হোসেন।

৯ ওভার শেষে বৃষ্টিতে সামান্য খেলা বিঘ্ন হলেও কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৩ ওভারে দুই উইকেটে ৭৪ রান। শেখর ধাওয়ান ৪৪ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে নেমেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

রোববার মিরপুর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ওয়ানডে হারের ধাক্কায় একাদশে ৩টি পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। আজিঙ্কা রাহানে, মোহিত শর্মা আর উমেশ যাদবের পরিবর্তে দলে এসেছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধবল কুলকার্নি।

অন্যদিকে বাংলাদেশ ধরে রেখেছে উইনিং কম্বিনেশন। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ জিতবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।

আরটি/এমআর/আরএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।