মওকা মওকার ভুক্তভোগী ধোনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মহেন্দ্র সিং ধোনি যখন মাঠের উল্টো দিকে যাচ্ছিলেন ঠিক তখনই গ্যালারিতে থাকা দর্শক তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো মওকা মওকা....। ম্লান হেসে ধোনি বলেই ফেললেন, ‘কী অবস্হা দেখুন! বিজ্ঞাপন বানালো স্টার স্পোর্টস৷ আর শুনতে হচ্ছে আমাকে! এটাই হয়ে থাকে৷’
পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে ধোনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে হার মানে জীবন থেমে যাওয়া নয়৷ ‘এর আগে আমরা ২০০৭ সালে বিশ্বকাপে যখন হেরে ছিলাম তখন সবচেয়ে বেশি খারাপ লেগেছিল৷ এই হারে জীবন থেমে যাবে না৷
ধোনি আরো বলেন, মৌসুম শেষে আমরা কেমন খেলেছি সেটাই হবে বড় কথা। এবার লম্বা মৌসুম গেছে। খেলোয়াড়দের ক্লান্তিও একটা ফ্যাক্টর হতে পারে৷ নিশ্চয়ই আমরা শেষ ম্যাচটা ভাল ক্রিকেট খেলার জন্যই মাঠে নামবো৷
এসকেডি/এমএস