আজ খেলা দেখতে যাবেন প্রধানমন্ত্রী
ফাইল ফটো
প্রথম দুই ম্যাচে মাঠে খেলা দেখতে যাননি। তাই বলে কি শেষ ম্যাচ মাঠের আনন্দ বঞ্চিত হবেন, না। আজ মাঠের আনন্দ উপভোগ করতে খেলা দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসউইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ইফতারের পরে প্রধানমন্ত্রীর মাঠে যাওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, শুনেছি প্রধানমন্ত্রী মাঠে যাবেন তবে কখন যাবেন তা এখনো নির্ধারণ হয়নি।
প্রসঙ্গত, সফররত ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার বিকাল ৩টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হয়েছে।
এ ম্যাচে বাংলাদেশ জিতলেই প্রথমবারের মতো বাংলাওয়াশের স্বাদ পাবে ভারত।
এসএ/বিএ/আরআইপি